ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

বীর মুক্তিযোদ্ধার নাতিদের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৫৫ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধার নাতিদের শীতবস্ত্র বিতরণ

বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের স্বতন্ত্র সংগঠন বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ, কেন্দ্রীয় এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করল মুক্তিযোদ্ধার নাতি-নাতনীরা। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান (ফারছিম) ও বীর মুক্তিযোদ্ধার নাতি ডাক্তার হাসনাত আনোয়ার মুন।

এসময় কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ খালেদুজ্জামান (ফারছিম) জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।

বীর মুক্তিযোদ্ধার নাতি ডাক্তার হাসনাত আনোয়ার মুন বলেন, একটি সুশিক্ষিত, সুসভ্য এবং উন্নত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠন আমাদের লক্ষ্য। যেসব মানুষ দারিদ্র্যতা ও বেকারত্বের সাথে লড়াই করছে তাদের সাহায্য করার জন্যই বীর মুক্তিযোদ্ধার নাতিরা কাজ করে যাবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa