ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মোরেলগঞ্জে কাঠের পুল ভেঙে যাওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
মোরেলগঞ্জে কাঠের পুল ভেঙে যাওয়ায় দুর্ভোগে হাজার হাজার মানুষ

মোরেলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরণি খালের ওপর কাঠের পুলটি গত বৃহস্পতিবার বেলা ২ টার দিকে ভেঙে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে দুপারের হাজার হাজার মানুষ।

উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহিষচরণি খালের উপর ১৩০ ফুট দীর্ঘ এ কাঠের পুলটি। প্রতি বছর ইউনিয়ন পরিষদের বরাদ্দে নিয়মিত মেরামত করা হয় এটি। এবারও মাসখানেক আগে এটি মেরামত করা হয়। উপরন্তু পাঁচগাঁও-বাগেরহাটের ব্যস্ততম রাস্তাটিতে কার্পেটিংয়ের কাজ চলমান থাকায় বিকল্প রাস্তা হিসেবে চাল বোঝাই ইজিবাইক নিয়ে বৃহস্পতিবার পুলটির ওপর উঠে যায় এক চালক। ইজিবাইকটি পুলটির মাঝ বরাবর গেলে পুলটি ভেঙে পড়ে। এতে চালক আলাউদ্দিন (৪০) আহত হয়। পরে এলাকাবাসী চালক ও ইজিবাইকটি উদ্ধার করে।

এই পুল দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, মোটরবাইক ও শিক্ষার্থীরা চলাচল করে। পুলটির একপারে রয়েছে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ পাঁচগাঁও বাজার ও অপরপারে রয়েছে তেলিগাতী বাজার। রয়েছে ইউনিয়য়ন পরিষদ, ঢুলিগাতি মাধ্যমিক বিদ্যালয়, মহিষচরণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ তেলিগাতী সালিহা সিনিয়র মাদ্রাসা, জনশক্তি বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান।ফলে ব্যবসায়িক ও বিভিন্ন কারণে এ পুল দিয়ে দুই বাজার সহ আশপাশের ৪/৫ গ্রামের ৫ সহস্রাধিক লোকজন সকাল থেকে রাত অবধি চলাচল করে। এ ঘটনার পর সেখানে নৌকাযোগে (খেয়াযোগে) পারাপার হচ্ছে মানুষ এবং তাদের বিভিন্ন মালপত্র। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এখন।

ইউপি সদস্য আব্দুল লতিফ জানান, প্রতিবছর পরিষদের বরাদ্দ দিয়ে নিয়মিত মেরামত করা হয়। এবারও করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বেপরোয়াভাবে একটি ইজিবাইক চালক মালবোঝাই গাড়ি নিয়ে এর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলটি ভেঙে পড়ে। গাড়িটি মালামাল সহ আটক করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মজুমদার ইউপি সদস্য আব্দুল লতিফের কথার পুনরাবৃত্তি করে বলেন, কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে। রবিবার অফিস খোলা হলে লিখিতভাবে জানানো হবে। এদিকে, এলাকাবাসীর প্রানের দাবি জনগুরুত্বপূর্ণ এ জায়গায় একটি কংক্রিটের সেতু তৈরি করা হোক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa