ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে বিকাশ প্রতারক চক্রের হাত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
নড়াইলে বিকাশ প্রতারক চক্রের হাত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার

নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কর্তৃক বিকাশ প্রতারক চক্রের নিকট থেকে ৫০,০০০/ টাকা উদ্ধার ও প্রকৃত মালিককে ফেরৎ প্রদান করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিসে গত ২১/০১/২২ তারিখ অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইল বরাবর একটি লিখিত অভিযোগ করেন, গত ২০/১২/২১ তারিখ অনুমান সকাল আনুমানিক ৭.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা বিবাদী তার ব্যবহারী মোবাইল সীম নং-০১৭৩৫-৩৯০৭২৮ ব্যবহার করিয়া বাদীর মোবাইল সীম নং-০১৯৬০-০৬৩৭৮৭ তে প্রতারণার মাধ্যমে ৫০০০০/- টাকা বিবাদীর মোবাইল বিকাশ সিম নাম্বার ০১৭২৬-৫৫৫৭১৮ তে বিকাশ করার জন্য বলে । বাদী বিবাদীর কথায় সরল বিশ্বাসে ২২/১২/২০২১ইং তারিখ বিকাল আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় নড়াইল শহর চৌরাস্তার বিকাশের দোকানের মাধ্যমে বিবাদীর বিকাশ সিম নাম্বার ০১৭২৬-৫৫৫৭১৮ তে ৫০,০০০/- টাকা বিকাশ করে দেয় । তিনি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। পুলিশ সুপার তার আকুতি অনুধাবন করে বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো টাকা গুলি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ) মোঃ কামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকা গুলি উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন। তদন্তকালীন সময়ে বিকাশ এজেন্টের ঠিকানা সাবিনা বেগম(৪৪), পিতা-শামচুল শিকদার, সাং-বাজড়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর চিহ্নিত করে বর্ণিত ৫০,০০০/- টাকা উদ্ধার করেন। পুলিশ সুপার, নড়াইল এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব শিমুল কুমার দাস তার কার্যালয়ে ডেকে অভিযোগকারীর হাতে আনুষ্ঠানিকভাবে ২৭/০১/২০২২ খ্রিঃ রাত্র ২০.৪০ ঘটিকার সময় ৫০,০০০/- টাকা তুলে দেন। এ সময় অভিযোগকারী হারোনো টাকাটি পেয়ে আনন্দিত হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। সে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa