ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় স্কুলছাত্র ও গৃহবধূ খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৬৭ বার পঠিত
কুষ্টিয়ায় পৃথক ঘটনায় স্কুলছাত্র ও গৃহবধূ খুন

কুষ্টিয়ার কুমারখালীতে দিদার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে এবং খোকসায় পরকীয়ার জের ধরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে স্কুলছাত্র দিদারকে শিলাইদহ বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে দিদার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার টিউবওয়েল মিস্ত্রি ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিলো ওই নারীর। রাতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই হাসানুর শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছেন। ঘটনার পর থেকেই বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa