ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

মোংলায় ১০ লাখ পাইস্যা পোনাসহ ৯ জেলে আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৬১ বার পঠিত
মোংলায় ১০ লাখ পাইস্যা পোনাসহ ৯ জেলে আটক

বাগেরহাটের মোংলায় আহরণ নিষিদ্ধ ১০ লক্ষ পাইস্যার পোনাসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড, পশ্চিম জোন, মোংলা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ এই পোনা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৪), মাসুদ হোসেন (৩২), আবু জাফর (২৭), হাবিব হোসেন (৪২), আল আমিন (২৭), কোহিনুর (৩৫), শাহিনুর রহমান (২৫) ও রেজাউল ইসলাম (৩২)। আটক জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়। মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক জেলেদের তিন হাজার টাকা করে অর্থদন্ডাদেশ দেয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিস সহায়ক মোঃ সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের অভিযানকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও কমলেশ মজুমদার বলেন, সারা বছরই নদীতে পাইস্যার পোনা শিকার নিষিদ্ধ। এই সময় যেসব অসাধু জেলেরা পোনা শিকার করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa