ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে বাড়ছে সংক্রমণ এখনও চালু হয়নি কোভিড ডেডিকেটেড সদর হাসপাতাল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
রাজশাহীতে বাড়ছে সংক্রমণ এখনও চালু হয়নি কোভিড ডেডিকেটেড সদর হাসপাতাল

করোনাকালের শুরুতে গতবছরের জুনে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দেখা দিলে রামেক হাসপাতালে রোগীর চাপ বেড়ে যায়। একটির পর একটি সাধারণ ওয়ার্ড ছেড়ে দেওয়ার পরও রোগী রাখার জায়গা হচ্ছিল না। ওদিকে বিঘ্নিত হচ্ছিল অন্য রোগীদের চিকিৎসার। তখন এ সদর হাসপাতাল আবার চালুর বিষয়টি আলোচনায় আসে। তাই সদর হাসপাতালটিই চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় অর্থও বরাদ্দ দেয় মন্ত্রণালয়।

তারপর হোস্টেলের শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে সংষ্কার কাজ শুরু করে রাজশাহী গণপূর্ত বিভাগ-২। ইতোমধ্যে কাজও প্রায় শেষ হয়েছে। কিন্তু এখনও হাসপাতালটি চালু হয়নি। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে রাজশাহীতে করোনার সংক্রমণ কমে এলেও এখন আবার বাড়ছে। রোগীও বাড়ছে রামেক হাসপাতালে। রোগী যখন কমেছিল, তখন এ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোকেও আবার সাধারণ ওয়ার্ড করা হয়। ফলে এখন আবার রোগী নিয়ে সমস্যায় পড়ছে হাসপাতালটি।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘করোনা হাসপাতাল করার জন্য আমরা দোতলা থেকে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছি। হাসপাতাল চালুর জন্য কাজও মোটামুটি শেষ। তবে এখনও চালু হয়নি। দোতলায় করোনা ইউনিট হলেও নিচতলায় ডেন্টাল ইউনিটের বহির্বিভাগ থাকবে।’

(১৭ জানুয়ারি) সোমবার সকালে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, দোতলার সিঁড়ির বাঁ পাশে থাকা ওয়াশরুমটিতে এসি লাগানো। আরও কয়েকটি বড় বড় কক্ষে এসি লাগানো আছে আগে থেকেই। ঘরে ঘরে নতুন করে বসানো হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইনের পাইপ।

নিচতলায় ডেন্টাল ইউনিটের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম চলছে। দোতলাটি সুনশান নীরব। ১৮-২০টি বড় বড় ঘরের সবগুলোরই দরজা খোলা। ভেতরে ঢুকে দেখা যায়, অক্সিজেন লাইনের জন্য পাইপও বসানো হয়েছে। ভবন পুরনো হলেও দোতলার সবখানেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। করোনা রোগী রাখার জন্য মোটামুটি প্রস্তুত রাজশাহী সদর হাসপাতাল। তাও হাসপাতালটি চালুতে বিলম্ব হচ্ছে।

রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, শুধু সংষ্কার কাজের জন্য প্রায় আড়াই কোটি টাকার কাজ করা হয়েছে। আর অক্সিজেন সরবরাহ লাইন করতে খরচ হয়েছে আরও প্রায় সাড়ে তিন কোটি টাকা। তিনি বলেন, ‘কাজ মোটামুটি শেষ। আগামী মাসে আমরা এটা বুঝিয়ে দিতে পারব।’
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সদর হাসপাতালের দোতলায় অন্তত ২৫০টি শয্যা রাখা সম্ভব। তবে করোনা রোগীদের শয্যাগুলো একটু দূরত্ব রেখেই বসানো হবে। তাই শয্যা ধরা হচ্ছে ১৫০টি। এরমধ্যে বড় একটি হলরুমে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) করে ১৫টি শয্যা রাখা হবে। তিনি বলেন, ‘করোনা কিন্তু এখন আবার বাড়ছে। দ্রæত হাসপাতালটি চালু করা দরকার। যত দেরি করব, তত বেশি সমস্যায় পড়তে হবে।’

সদর হাসপাতালের তত্বাবধায়কের দায়িত্ব থাকা রাজশাহীর সিভিল ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, ‘একটা হাসপাতাল চালু করতে হলে সেখানকার জনবল, শয্যা, মেডিকেল সামগ্রীসহ নানা বিষয় সংস্থানের ব্যাপার থাকে। যত দ্রুত সম্ভব হাসপাতালটি চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেব।’

উল্লেখ্য, এ সদর হাসপাতালটি প্রতিষ্ঠিত ১৯০২ সালে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রতিষ্ঠার পর এটির গুরুত্ব কমে যায়। তখন এখানে স্থানান্তর করা হয় রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। ২০০৪ সালে সদর হাসপাতালে ডেন্টাল ছাড়া অন্য সব চিকিৎসা বন্ধ হয়ে পড়ে। তারপর থেকে নিচতলায় ডেন্টাল ইউনিটের বহির্বিভাগ। আর দোতলাটি ব্যবহার হয়ে আসছিল শিক্ষক-শিক্ষার্থীদের হোস্টেল হিসেবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa