দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে গুনতে হবে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

নির্ধারিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।