ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

হেলেন জেরিন খানের মনোনয়নের দাবিতে ইতালিতে মতবিনিময় সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ নভেম্বর ২০২৫   ১৫৬ বার পঠিত
হেলেন জেরিন খানের মনোনয়নের দাবিতে ইতালিতে মতবিনিময় সভা

মাদারীপুর জেলা বিএনপি ইতালির আয়োজনে মাদারীপুরের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী হেলেন জেরিন খানের বিএনপির মনোনয়নের দাবীতে মতবিনিময় সভা করেছে ইতালিতে বসবাসরত মাদারীপুরের প্রবাসীরা।

গত রবিবার (৯ নভেম্বর) ভিয়া পাডোভা মিলানোর রাধুনী রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ও মহিলা দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাদারীপুর সদর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খান।

ইতালির মিলানে রাঁধুনি রেস্টুরেন্টে, ইতালি বিএনপি নেতা মাহবুবুর রহমান সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং শাহাদাত হোসেন সান ও সরদার মামুনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ইতালির মিলান বিএনপি নেতা হাজী ওসমান গনি, সজীব কাজী,সোহেল কবিরাজ,সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলম, ইতালি যুবদল নেতা মনিরুজ্জামান মিঠু, আসাদ খান,মিয়া রাজু ,বিল্লাল হাওলাদার,পান্নু সরদার ,নাঈম মুন্সী, রোমান হাওলাদার, আসাদ খান ছোটো ও সবুজ মুন্সী সহ আরো অনেকে।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর আসনে হেলেন জেরিন খান কে মনোনয়ন প্রদানের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন সংশ্লিষ্ট নেত্রী বৃন্দের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি প্রবাস থেকে আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার বিনিত অনুরোধ জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa