ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’

রাজধানীর সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা পুলিশ আটকে দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় এ ঘটনা ঘটে।

এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে জোটটি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ও সিন্ডিকেটের কারণে জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি হয়েছে। বিদ্যুতের অতিরিক্ত বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলেও তারা দাবি করেন।

পরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেটে লংমার্চ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa