ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৫৪ বার পঠিত
খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে ১৫ পিস ইয়াবাসহ ফজর আলী সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দক্ষিণ বালুখালি (গৈয়াপাড়া) এলাকার একটি যাত্রীছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তার সুমন ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের বালুখালি এলাকার আবুল কালাম ও ফাতেমা বেগমের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল দক্ষিণ বালুখালি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই যাত্রীছাউনির সামনে অবস্থানরত সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরবর্তীতে তার লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

​বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa