ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম খুলসী থানা ওসিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ২৯ বার পঠিত
চট্টগ্রাম খুলসী থানা ওসিসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে সিআইডি

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় বসতবাড়িতে বেআইনি প্রবেশ, ভাঙচুর, লুটপাট ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই উপ-পরিদর্শকসহ (এসআই) আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

​রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে ‘বিহারী বগা’র বাবা মো. জাবেদ (৬৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

​মামলার প্রধান আসামিরা হলেন—খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, এসআই (নিরস্ত্র) মো. শাহ পরান ও এসআই মো. আনোয়ার হোসেন। এছাড়া অন্যান্য আসামিরা হলেন যুবলীগ সদস্য ‘বাবু প্রকাশ’, স্থানীয় মেম্বার মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, আরিফ এবং আসাদ উল্লাহ।

​মামলার আরজি সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খুলশী থানার ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ওয়্যারলেস মোড় এলাকায় বাদীর বসতবাড়িতে আসামিরা বেআইনিভাবে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় ঘরে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর ও উপস্থিত বাসিন্দাদের মারধর করা হয়। একপর্যায়ে সেখানে রাবার বুলেট নিক্ষেপের ঘটনাও ঘটে।

​বাদী অভিযোগ করেন, আসামিরা ঘরের আসবাবপত্র, দরজা-জানালা ভেঙে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে তাঁর পুত্রবধূ রীখা বেগমের ঘরে ঢুকে ওয়ারড্রব থেকে নগদ ৮ লাখ টাকা এবং প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এই হামলায় সব মিলিয়ে আনুমানিক ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

​বাদীর আইনজীবী এস এম মইনুল ইসলাম জানান, আদালত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে অভিযোগটি গ্রহণ করেছেন এবং সত্যতা যাচাইয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

​উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের এক শিক্ষককে অপহরণ ও মারধরের অভিযোগে খুলশী থানায় দায়ের করা মামলায় বাদীর ছেলে ওয়াকিল হোসেনকে আসামি করা হয়। পুলিশের দাবি, ৪ সেপ্টেম্বর ভোরে ওই মামলার প্রধান আসামি ওয়াকিলকে গ্রেপ্তার করতে গেলে তাঁর অনুসারীরা সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় খুলশী থানা পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করেছিল।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa