ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সোনাতলায় দিনে দুপুরে রাস্তার গাছ কর্তন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৩৬ বার পঠিত
সোনাতলায় দিনে দুপুরে রাস্তার গাছ কর্তন

বগুড়া সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে দিনে দুপুরে সরকারি রাস্তার দু’পাশে লাগানো ইউক্লিপটাস গাছ কর্তনকালে জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, ৭ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার কাবিলপুর (নাপিতবাড়ী) এলাকার মাহবর নামে অটোচালক কয়েকজন লোক নিয়ে গাছ কর্তন করতে থাকে। খবর পেয়ে সোনাতলা থানা এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত কিছু গাছ থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট দপ্তরে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. পপি খাতুন ঘটনাস্থলে যান। রাস্তার সীমানার মধ্যে হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তনকৃত গাছগুলো জব্দ করেন। এসময় জব্দকৃত গাছগুলোকে উপজেলা বন বিভাগের কর্মচারী কর্তৃক নাম্বারিং করতে দেখা গেছে।

এদিকে গাছ কর্তনকারী মাহবুর রহমান বলেন, ‘গাছগুলো জমির মালিক ফরহাদ হোসেনের কাছ থেকে ক্রয় করেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার। আমি তার প্রতিনিধি হয়ে গাছ কর্তন করছি।’ অপর দিকে ফরহাদ হোসনের স্ত্রী বলেন, ‘আমরা সরকারি গাছ বিক্রি করতে চাইনি, ওই মাহবুর রহমান বলেছে গাছ কাটতে কোন সমস্যা হলে সেটা আমি দেখবো।’

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি গাছের গুড়ি থানায় নিয়ে আসে। যেহেতু এটা থানার বিষয় না, সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হয়েছে, তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa