ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সিলেট জেলা প্রশাসকের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   ২১৩ বার পঠিত
সিলেট জেলা প্রশাসকের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেটের জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

এ সময় বাংলাদেশ–ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তবর্তী অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব, জনগণের পারস্পরিক যোগাযোগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ সহযোগিতার সম্ভাবনাময় খাতগুলো গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেটে বসবাসরত ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখভালের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক মোঃ সারোয়ার আলম বলেন, সিলেটে বসবাসকারী বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa