ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরকারের বদনাম করায় যাত্রীর হাত-পা কেটে ফেলার হুমকি,

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
সরকারের বদনাম করায় যাত্রীর হাত-পা কেটে ফেলার হুমকি,

সরকারের বদনাম করায় বাসের যাত্রীর হাত-পা কেটে ফেলার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুজ জোহরা রিপা। তিনি বাসের এক যাত্রীর বিরুদ্ধে সরকারের বদনাম করার অভিযোগ আনেন। এরপর চিৎকার-চেঁচামেচি করে তার হাত-পা কেটে ফেলার, ভেঙে ফেলার হুমকি দেন। রিপা বাসে সমালোচনা করার যাত্রীদের বিএনপি জামায়াতের লোক বলেও আখ্যা দেন। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরকারের বদনাম করার অভিযোগ এনে প্রথমে রিপা বাসের এক যাত্রীকে তার ‘বাড়ি কই’ জিজ্ঞেস করেন। এসময় যাত্রীরা রিপার পরিচয় জানতে চাইলে তিনি চিৎকার করে বলেন, ‘আমি কে, এটা বলতে হবে কেন?’

রিপা বলেন, ‘কত বড় সাহস হলে সরকারের বদনাম করে। সবগুলাকে একেবারে গ্রেফতার করাবো।’ তিনি যাত্রীদের ‘তুই’ সম্বোধন করে বলেন, ‘কত বড় সাহস বাসে বসে বসে সরকারের বদনাম করে!’

এসময় প্রতিবাদ করায় এক যাত্রীকে তিনি চিৎকার করে বলেন, ‘তুই চুপ, তোরে একেবারে শেষ করে ফেলবো। সরকারের বদনাম কেন? সরকারের বদনাম করার সাহস হয় কী করে?’

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa