ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সন্ধ্যা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি, পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে : স্বাস্থ্য সচিব

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   ২৬১ বার পঠিত
সন্ধ্যা পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি, পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে : স্বাস্থ্য সচিব

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, ‌‘প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে আজ, টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’

একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২৬ তারিখের পরও টিকা কার্যক্রম চলবে। তখন দ্বিতীয় ও বুস্টার ডোজে বেশি গুরুত্ব দেওয়া হবে। তাই এখনো যারা টিকা নেননি দ্রুত নেন।

আজ ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাবেন নাগরিকরা। এ ছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেওয়া হবে। এ ছাড়া উপজেলার নির্ধারিত হাসপাতালের সব টিকা কেন্দ্র চালু থাকবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa