ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   ৩২১ বার পঠিত
শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার

রাজশাহী মহানরগীর চন্দ্রিমা থানা এলাকায় ৩০০ জন অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।
(১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে মাদক মুক্ত, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধ মুক্ত গড়ে তোলার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি। যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এর আগে পুলিশ কমিশনার মহোদয় চন্দ্রিমা থানার সামনে একটি গোলঘর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa