ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিবগঞ্জে টানা বর্ষনের ফলে আলুচাষি ক্ষতিগ্রস্ত, বীজ সঙ্কটের আশঙ্কা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৭৮ বার পঠিত
শিবগঞ্জে টানা বর্ষনের ফলে আলুচাষি ক্ষতিগ্রস্ত, বীজ সঙ্কটের আশঙ্কা

বগুড়ার শিবগঞ্জে  গত ২দিন আকস্মিক টানা বর্ষন ও হিমেল বাতাস বয়ে যাওয়ায় এই উপজেলা আলু মৌসুমে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকের করুন দশায় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা  মাঠে পর্যায়ে আলু সংরক্ষনে সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ প্রদান। বীজ আলু সংকটের আশংকা করছেন কৃষকরা।  এই উপজেলায় ৩ হাজার কৃষক,  সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে আলু রোপন করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের পুর্ব জাহিঙ্গরাবাদ, বটতলা, গুজিয়া মাঝপাড়া গ্রামের মাঠের আলু বৃষ্টির পানিতে ডুবে  রয়েছে। অনেক কৃষকরা তাদের ডুবে যাওয়ার আলু ক্ষেতের আলুর পানি ছেলে, সন্তান ও স্ত্রীকে নিয়ে নিষ্কাশন করছে  আবার কেউ কেউ ডুবে যাওয়া তোলার অনুপযোগী আলু তুলছে। এমন সংবাদ উপজেলা কৃষি অফিসার আল মুজাহিদ সরকার জানার পর  তাৎক্ষনিত তিনি সহ অত্র অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার কেএম রাফিউল ইসলাম কে সঙ্গে নিয়ে শিবগঞ্জ ক্ষতিগ্রস্ত কৃষি এলাকার পরিদর্শন। এসময় তিনি পানিতে ডুবে থাকা আলু উত্তোলন করার পরামর্শ প্রদান করেন এবং অধিকাংশ জমির পানি নিষ্কাশনের জন্য পরামর্শ প্রদান করেন।
আলু চাষী আসাদ, মোসলেম, মজিবর, বলেন জীবনে  কখনো মাঘ মাসে এ ধরনের বৃষ্টি  দেখিনি। তারা আরো বলেন বৃষ্টির পানিতে আলুর জমি তলিয়ে থাকায় আমরা হতাশায় রয়েছি। আলু পচে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় অপ্রাপ্ত আলু আমরা বাধ্য হয়ে জমি থেকে উঠিয়ে নিচ্ছি।  পানিতে ডুবিয়ে থাকা আলু হিমাগারে বীজের জন্য সংরক্ষণ করা যাবে না। যদিও হিমারে আলু সংরক্ষন করা হয় সেক্ষেত্রে আলু নষ্ট হয়ে যাবে। তাই আগামীতে আলু বীজ সংকটের আশংকা রয়েছে বলে জানান। এলাকার অধিকাংশ জমির আলু পানিতে ডুবে যাওয়ায় ইতিমধ্যে উপজেলার প্রতিটি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সার্বক্ষনিক কৃষকদের পাশে থেকে আলুর ফসল রক্ষার্থে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি আর যদি বৃষ্টি না হয়ে ক্ষেত্রে কৃষক আলু রক্ষা হবে, অন্যথায় আলু পচন ধরার সম্ভাবনা রয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa