ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

‘শাবি ভিসিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে ’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২   ২৮৬ বার পঠিত
‘শাবি ভিসিকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে ’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুতুল দাহ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শাবি উপাচার্যের কুশপুতুল দাহ করে সংগঠনটি।

এসময় তারা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব দে’ ‘আমার বোন আহত কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব চাই’ ‘যে ভিসি গ্রেনেড মারে, সে ভিসি চাই না’ ‘যে ভিসি হামলা করে, সে ভিসি চাই না’ ‘দাহ দাহ দাহ হবে, ফরিদ উদ্দিনের দাহ হবে’ ইত্যাদি স্লোগান দেন।

সেখানে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ২৪ ঘণ্টার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী শিক্ষার্থীদের ওপর যে হামলা করেছে, সে হামলার দায়ে তাকে দুঃখ প্রকাশ করতে হবে। যদি সেটা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন শুরু হয়েছে, সেটা আপনারা আটকাতে পারবেন না।’

তিনি বলেন, ‘যে ভিসি নিজেকে বাঁচানোর জন্য শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা ঘটাতে পারে সেই ভিসি কখনো শিক্ষার্থীবান্ধব ভিসি নয়। আমরা সেই ভিসির অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। তার যদি ন্যূনতম আত্মসম্মান থেকে থাকে তাহলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে আমাদের বিশ্বাস।’

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa