ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২   ২৭১ বার পঠিত
রূপগঞ্জে মশারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে মশারি কারখানাসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয়নগর এলাকার উজ্জলের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, বিজয় নগর উত্তরপাড়া এলাকার উজ্বলের বাড়িতে ফারুক নামে একজন মশারির কারখানা হিসেবে ভাড়া নিয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কারখানার পাশে একটি ঘরে আগুন দেখা যায়। পরে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি ঘরসহ মশারি কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুনের ঘটনা ফায়ার সার্ভিসকে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাঞ্চন ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্না করার সময় মশারির কারখানায় এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa