ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে বাসে ছিনতাইকালে গ্রেফতার-৫, টাকা উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
রূপগঞ্জে বাসে ছিনতাইকালে গ্রেফতার-৫, টাকা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসে এক ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে ঢাকা-সিলেট মহাড়সড়কের উপজেলার বিশ্বরোড গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,বড়গুনা জেলার আমতলী থানার পুর্ব ছোনাখালী এলাকার মৃত আযহার আকনের ছেলে জাহাঙ্গীর (৪৮), পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হোসনাবাদ এলাকার আলী হোসেন বেপারীর ছেলে জামান (৩৮), শরিয়তপুর জেলার নড়িয়া থানার সদর এলাকার নোয়াব আলী বেপারীর ছেলে রাসেল (৪৫),শরিয়তপুর জেলার সদর থানার চিকন্দি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মনির (৪৫) ও পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার শামচাদ এলাকার মৃত বাসেদ মিয়ার ছেলে মাসুম (৪৩)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আল মারুফ জানান, দুপুর দেড়টার দিকে ঢাকার মীরপুর পাইকপাড়া এলাকার ব্যবসায়ী জলিল মিয়া বিশ^রোড এলাকা থেকে বিসমিল্লাহ পরিবহন নামের বাস যোগে চিটাগাংরোড এলাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। বাসে উঠার পরই সংঘবদ্ধ ছিনতাইকারী সদস্যরা জলিল মিয়াকে বাসের মধ্যে ঘিরে ধরে। এক পর্যায়ে ব্যবসায়ী জলিল মিয়ার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় প্রতিবাদ করতেই যাত্রীবেসে বিশৃংখলা সৃষ্টি করে ছিনতাইকারী চক্রটি। এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সহযোগিতায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাস থেকে ওই ৫ জনকে গ্রেফতার করে। এছাড়া তাদের সঙ্গে থাকা ছিনতাই হওয়া ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa