ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও দুই জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা উপসর্গে আরও দুই জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যাননি।মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ৯ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন একজন। বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ২৭ জন। এছাড়া মঙ্গলবার জেলায় ২১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনার সংক্রমণের ১৭ দশমিক ৫৭ শতাংশ। এর আগে, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তবে করোনায় কারো মৃত্যু হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এদিন রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে এক তরুণী মারা গেছেন। তার বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৭ জন। বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছন ৬ জন রোগী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa