ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনায় মৃত্যু এক, শনাক্ত তিন গুণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
রামেক হাসপাতালে করোনায় মৃত্যু এক, শনাক্ত তিন গুণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট গত ২৪ ঘণ্টায় করোনায় উপসর্গ নিযে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই রোগীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

এর আগে, রোববার (১৬ জানুয়ারি) রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৮৯ করোনার নমুনা পরীক্ষা হয়। এতে ৪৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া সব করোনা রোগীই রাজশাহীর। এখন নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে যা গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ২ জন রোগী ভর্তি হয়েছে। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৪ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানিয়েছনে, গত ২৪ ঘণ্টার মধ্যে রামেক হাসপাতালে ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রোববার (১৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিল ৩১ জন। বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৩৩ জন। তার মধ্যে রাজশাহীর ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ১ জন, পাবনা ৩ জন ও কুষ্টিয়ার ১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শামীম ইয়াজদানী জানিয়েছেন, হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়নি এমন রোগী ভর্তি রয়েছে ৬ জন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa