ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনায় আরো তরুণের মৃত্যু

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো :

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৮২ বার পঠিত
রামেক হাসপাতালে করোনায় আরো তরুণের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার (১৫ জানুয়ারি) রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ওই তরুণ পাবনা জেলার বাসিন্দা। এর বাইরে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে আর কোনো প্রাণহানির খবর নেই।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছে। হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ২২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৪ জন এবং নাটোরের ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী। এর আগে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৮৩ করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ১১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহীর বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৯ দশমিক ৬৫ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa