ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
রামেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে আরও দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে এরা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউ ও ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে মারা গেছেন। গত এক দিনে ষাটোর্ধ্ব একজন পুরুষ মারা গেছেন। মারা যাওয়া অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৬৯ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৮ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।

বর্তমানে রাজশাহীর ৫০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ২ জন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৪২টিতে। তবে একই দিনে রামেক ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৭৭টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহী জেলার ২১৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১টিতে। রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। একই ল্যাবে নাটোরের ৬২টি নমুনা পরীক্ষায় ১৫টিতে করোনা ধরা পড়েছে। নাটোর জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৯ শতাংশ। এছাড়া জয়পুরহাট জেলার ৫টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা ধরা পড়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২০ শতাংশ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa