ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২   ৩৬৬ বার পঠিত
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এদের মধ্যে একজন তরুণ এবং একজন বৃদ্ধ।চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে করোনা ইউনিটে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে করোনায় একজন এবং করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। এই দুজন ভর্তি ছিলেন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৭ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের।
এছাড়া গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।

বর্তমানে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন, মেহেরপুরের একজন এবং জয়পুরহাটের ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ১৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ২৭৪টি নমুনা পরীক্ষায় ৩৭টিতে করোনা ধরা পড়েছে।
রাজশাহীর ২০২টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ২৭টিতে। জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭০টি নমুনা পরীক্ষায় ১০টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa