ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও তিন জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   ২৯১ বার পঠিত
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও তিন জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত এক দিনে করোনায় নওগাঁ ও নাটোরের একজন করে মারা গেছেন। করোনা নেগেটিভ সত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন।

গত ২৪ ঘণ্টায় আইসিইউতে একজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। এই তিনজনের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৮ জন রোগী। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০। করোনা নিয়ে ভর্তি রয়েছন ৪৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি একজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ জন রোগী।

বর্তমানে রাজশাহীর ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ১০ জন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ২০টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭২টি নমুনা পরীক্ষায় ৯৬ টিতে করোনা ধরা পড়েছে।
রাজশাহীর ১৭৭টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৪০টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া নাটোরের ১১০টি নমুনা পরীক্ষায় ৩২টিতে এবং জয়পুরহাটের ৭০টি নমুনা পরীক্ষায় ২২টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার নাটোরে ২৯ দশমিক ০৯ শতাংশ এবং জয়পুরেহাটে ৩১ দশমিক ৪৩ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa