ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের প্রাণহানি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে দুজন মারা গেছেন। এই দুজনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও দুজন মারা গেছেন। এদের একজন রাজশাহীর এবং একজন পাবনা জেলার বাসিন্দা।
গত এক দিনে হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে ২ জন, আইসিইউ এবং ২৯/৩০ নং ওয়ার্ডে একজন করে রোগী মারা গেছেন। মারা যাওয়া চারজনই পুরুষ। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব। অন্য দুজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি রয়েছেন ৬০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ জন।

বর্তমানে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৯ জন, নাটোরের ৭ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং ঝিনাইদহের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ধরা পড়েছে ৩৫টিতে। একই দিনে রামেক ল্যাবে ৩৭৫টি নমুনা পরীক্ষায় ৯৯টিতে করোনা ধরা পড়েছে। রাজশাহীর ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৫৪টিতে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১১৬টি নমুনা পরীক্ষায় ৩৪টিতে এবং নাটোরে ২৫টি নমুনা পরীক্ষায় ১১টিতে করোনা ধরা পড়েছে। শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জে ২৯ দশমিক ৩১ শতাংশ এবং নাটোরে ৪৪ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa