ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেকের এক্সরে রুমে কিশোরীকে ধর্ষণচেষ্টায় পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   ৪২৬ বার পঠিত
রামেকের এক্সরে রুমে কিশোরীকে ধর্ষণচেষ্টায় পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে চারঘাটে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছ পুলিশ। ধর্ষণ কিংবা ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) বিভাগের এক্সরে রুমে যেতে হয় মেয়েটিকে। কিন্তু সেখানে ওই কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মো. আনিছুর রহমান (৪০)এক পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেফতারের পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) ও অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইদুল ইসলাম বলেন, সম্প্রতি রাজশাহীর চারঘাট উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছিল। তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে কিশোরীর সঠিক বয়স এবং ধর্ষণ কিংবা ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে কি না সেই তথ্য জানার জন্য তাকে গত ৬ ফেব্রুয়ারি রামেক হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক পরীক্ষা শেষে ৯ ফেব্রæয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পরিদর্শক মাইদুল আরও বলেন, এর আগে মেয়েটি তার বাবাকে জানায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে আল্ট্রাসনোগ্রাফি করতে তাকে তিন নম্বর এক্সরে কক্ষে ঢোকানো হয়েছিল। সেখানে এক পরিচ্ছন্নতাকর্মী তাকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনা শোনার পরপরই সোমবার রাতে ভুক্তভোগীর বাবা একটি যৌননিপীড়নের অভিযোগ করেন।

পরিদর্শক মাইদুল বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে নগরীর লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা রুজু করে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক বিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেকের ওসিসি বিভাগটি মূলত মা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে। এরপরও ওই ঘটনায় অভিযুক্তকে বরখান্ত করার নির্দেশ দিয়েছি। আর এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এবং কোনো রোগীই যেন কোনো প্রকারের হয়রানির শিকার না হন সে বিষয়েও কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa