ঢাকা
২৪ জুন ২০২৬
শিরোনাম

রাজশাহীর নদীতে ফেলে দেওয়া হয়েছে শত শত পশুর চামড়া

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১০ জুন ২০২৫   ১২৭ বার পঠিত
রাজশাহীর নদীতে ফেলে দেওয়া হয়েছে শত শত পশুর চামড়া

রাজশাহীতে কুরবানির পশুর চামড়া ১২০-১৩০টি ফেলে দেওয়া হয়েছে নদীর পানিতে। রোববার (৮ জুন) রাতে বায়া নওহাটা রাস্তার ওপর বারনই নদীতে রাতের অন্ধকারে কে বা কারা এসব চামড়া ফেলে দিয়েছে ।

স্থানীয় এলাকাবাসীরা জানান, রোববার রাতে কে বা কারা এসব কুরবানির পশুর চামড়া নদীতে ফেলে যায়। সোমবার (৯ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। প্রায় ১২০ থেকে ১৩০টি চামড়া জলাবদ্ধ পানিতে আটকে এরই মধ্যে পঁচতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা শিহাব আলী বলেন, সকালে আমরা নদীর পানিতে চামড়া পড়ে থাকতে দেখেছি। তবে কে বা কারা ফেলে গেছে সেটি জানা নেই। এসব চামড়া পানিতে পঁচতে শুরু করেছে ও প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, যেসব চামড়া নদীতে ফেলে গেছে এগুলো ছাগল ও ভেড়ার চামড়া। এবার কোরবানির ছাগল ও ভেড়ার চামড়ার দাম কম থাকায় অনেকে চামড়া নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, বারনই নদীতে কেউ চামড়া ফেলে গেছে বিষয়টি আমার জানা নেই।

Facebook Comments Box