ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২   ২৯৩ বার পঠিত
রাজশাহীর দুর্গাপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

রাজশাহীর দুর্গাপুরে মেহেরুন (১৭) নামে এক গৃহবধূকে হাতুড়ি পেটা ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পাষণ্ড মাদকাসক্ত স্বামী তৌফিকুল ইসলাম হিমেলকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার বেলা ১১টায় দুর্গাপুর উপজেলার জয়কৃঞ্চপুর চেতনার মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন নিহতের পিতা-মাসহ স্থানীয়রা।

কর্মসূচিতে নিহত মেহেরুনের পিতা মাহাবুর রহমান, মা লাইলি বেগম, ভাই মো. সম্রাট, চাচাতো ভাই হাসিবুর রহমান, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, প্রবীণ ব্যক্তি সাজিদুর রহমান এবং এলাকার শতাধিক নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের পিতা মাহাবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মাদক সেবন করত মেয়ের জামাই হিমেল। যৌতুকের জন্য বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। সবশেষ গত ১০ জানুয়ারি আমার মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধে হত্যার করে। এরপর ভর্তি করে হাসপাতালে। তবে মেডিকেলের মেঝেতে রেখে সে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে হাসপাতালে যাই।

মেহেরুনের ভাই মো. সম্রাট বলেন, বোনের বিয়েতে প্রায় ১০ লাখ টাকার গহনা ও জিনিসপত্র দেওয়া হয়েছিল। এছাড়া দুই লাখ টাকা যৌতুক দিতে হয়েছে মাদকাসক্ত হিমেলকে। সে আগে দুটি হত্যা মামলা ও মাদকাসক্ত হিসেবে চিহ্নিত আসামি। গ্রেপ্তারও হয়েছিল একাধিকার। তবে আমরা দুর্গাপুর থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে ফিরিয়ে দিয়েছে। কর্মসূচি থেকে এলাকাবাসী অভিযুক্ত হিমেলকে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

দুর্গাপুর থানার ওসি হাশমত আলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের পুঠিয়া-দুর্গাপুর সার্কেলের এসপি ইমরান জাকারিয়া বলেন, অনেক সময় কিছু ঘটনা পারিবারিকভাবে মীমাংসা হওয়ায় তৎক্ষণাৎ মামলা নেয়া হয় না। তবে নিহতের পরিবারের অভিযোগ থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa