ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে মাস্টার্স পরীক্ষার অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
রাজশাহীতে মাস্টার্স পরীক্ষার অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অনাকাঙ্খিত ফলাফলের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই সাথে দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের জানাান শিক্ষার্থীরা

মঙ্গলবার সকাল ১১ টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে তারা দাবি জানান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফলাফলে প্রধানমন্ত্রীর হন্তক্ষেপ কামনা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের কৃতকার্য শিক্ষার্থীদের সাথেই ভর্তির সুযোগ করে দেয়া ও যে কোন শর্তে মাস্টার্স শেষবর্ষে ভর্তির সুযোগ করে দেওয়া।
এছাড়াও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী বরাবর দ্রুত সময়ে সীমিত সিলেবাসে পরীক্ষা গ্রহণের দাবিতে মাস্টার্স শেষ বর্ষের সাথে ভর্তির সুযোগের দাবিতে একটি স্মারক লিপি প্রদান করে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো: ১. আমরা প্রিলি-টু-মাস্টার্স ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী । ২০১৭ সালে আমরা ডিগ্রী পাশ করেছি । ২ বছর সেশনজোট এবং করোনা ব্যধির জন্য ২ বছর আবার সেশনজোট মোট ৪ বছর সেশন জোটে কবলিত আমরা । ২০২২ সালে আমাদের মাইটার্স প্রথম বর্ষ রেজাল্টে গণহারে ফেল দেখানো হয়েছে । ইতিমধ্যে মাস্টার্স ১ ম বর্ষেই ৫ বছর শেষ আমাদের । অবিলম্বে এর প্রতিকার চাই ।
২. বর্তমানে ২০১৭-১৮ মাস্টার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা আমরা হতাশায় ভুগছি । আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে । আমাদের সব স্বপ্ন আশা শেষ হতে চলেছে । আমাদের সকলের জীবন প্রায় নষ্টের পথেই । তাই উল্লেখিত বিষয়টি শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই ।
৩. ২০১৭-১৮ শেষনের মাস্টার্স ১ ম বর্ষের শিক্ষার্থীদের আকুল আবেদন আমাদের মাস্টার্স ২য় বর্ষে উত্তীর্ণ করা হোক আমরা অকৃতকার্য্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিবো । ১ মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়া হোক ।
৪। মাননীয় প্রধানমন্ত্রী , শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান , আপনাদের উদ্দেশ্য জানায় যে , করোনা ব্যধি এবং সেশনজোটের কারণের প্রায় ৫ বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে , আমাদের সকল শিক্ষার্থীদের জীবনে বিপর্যয় নেমে এসেছে । কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন ।
৫। মাস্টার্স প্রথম পর্বের রেজাল্টন্ট কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষায় গ্রহণ যোগ্যতা নেই শুধু মাত্র শেষ বর্ষে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন । সুতরাং মাস্টার্স শেষ বর্ষে যে কোন শর্তে ভর্তির সুযোগ করে দেওয়া হোক এবং এর জোর দাবি জানাচ্ছি ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa