ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৯ মার্চ ২০২৪   ৩১৬ বার পঠিত
রাজশাহীতে পুলিশ মেমোরিয়াল ডে পালন

আজ পুলিশ মেমোরিয়াল ডে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে পুলিশ।

এ দিবস উপলক্ষ্যে রবিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহী পুলিশ লাইন্স-এ পুলিশ মেমোরিয়াল ডে-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়াসহ এক মিনিট নিরবতা পালন করেন। পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহীর যৌথ উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী জেলা মহোদয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী জেলা-সহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa