ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে পুলিশসহ ২ জনকে কুপিয়ে জখম করলো মাদক ব্যাবসায়ীরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৪৪ বার পঠিত
রাজশাহীতে পুলিশসহ ২ জনকে কুপিয়ে জখম করলো মাদক ব্যাবসায়ীরা

রাজশাহী নগরীতে মাদক বিরোধী অভিযানে পুলিশসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যাবসায়ীরা। (১৩ ফ্রেব্রুয়ারি) রবিবার দুপুর দেড়টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আমিনুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় তিনিও আহত হয়েছেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান ও গোয়েন্দা পুলিশের সোর্স নাইম (৩০) এবং গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ওরফে দুখু। তাদের সবাইকে হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশের সোর্স নাইমকে নিয়ে ডাঁশমারী এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর রহমান ও তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালায়। তারা পুলিশ কনস্টেবল আতিকুর রহমান ও সোর্স নাইমকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম পালিয়ে যায়। পালানোর সময় অন্য পুলিশ সদস্যরা আমিনুরকে গ্রেপ্তার করে। এ সময় ইটের আঘাতে আমিনুর আহত হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

মহাগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম। পালাতে গিয়েই পাশে থাকা হাসুয়া দিয়ে কনস্টেবল আতিকুলকে কোপ দেয়। এতে তার হাতের দুই জায়গায় কেটে যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa