ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে তাপমাত্রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৮৭ বার পঠিত
রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে তাপমাত্রা

রাজশাহীতে চলতি মাসের গত তিনদিনে বৃষ্টিপাত হয়েছে ২ দশমিক সাত মিলিলিটার। আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে দশমিক ২ মিলিলিটার। বৃষ্টিপাত আর মেঘলা আকাশের কারণে বেড়েছে তাপমাত্রা এমনটিই বলছে রাজশাহীর আবহাওয়া অফিস।

অন্যদিকে, রাজশাহীতে থেমে থেমে বৃষ্টিপাত অব্যহত রয়েছে। সেই সঙ্গে আকাশে মেঘও রয়েছে। এর ফলে রাজশাহীতে সর্বনিম্ন তপামাত্রা বেড়েছে। আজ (রোববার) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এতে বোঝা যায় একদিনে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি।

এর আগে চলতি মাসের গত ১১ জানুয়ারি রাজশাহীতে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তার পরের দিন ১২ জানুয়ারি ১ দশমিক ৩ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের আগে ও বৃষ্টিপাতের সময় তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আকাশে মেঘ রয়েছে। আজ ও আগামীকাল (২৪ জানুয়ারি) সোমবার বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা বেড়েছে । তবে বৃষ্টিপাতের পরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফেলে বেশি শীত অনুভূত হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa