ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রবীন্দ্রনাথের নামের গল্প অবলম্বনে নির্মিত নাটক‘অপরিচিতা’নাদিয়া

বিনোদন ডেস্ক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২০   ৩২০ বার পঠিত
রবীন্দ্রনাথের  নামের গল্প অবলম্বনে নির্মিত নাটক‘অপরিচিতা’নাদিয়া

‘কলেজে যতগুলো পরীক্ষা পাস করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিতমশায় আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। ইহাতে তখন বড়ো লজ্জা পাইতাম; কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সরূপ এবং পণ্ডিতমশায়দের মুখে বিদ্রুপ আবার যেন এমনি করিয়াই প্রকাশ পায়।’—রবীন্দ্রনাথ ঠাকুর অপরিচিতার নিজ বয়ানে নিজেকে নিয়ে কথাগুলো বলেছেন ‘অপরিচিতা’ ছোট গল্পে।যে নারীর রূপ শিমুল ফুলের সঙ্গে তুলনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সে নারী কতটা রূপবতী ছিলেন তা কিছুটা হলেও অনুমেয়। এবার অপরিচিতা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন সালাহ খানম নাদিয়া। রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ নামের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক।

 

 

 

 

 

গল্পটির নাট্যরূপ দিয়েছেন ড. হারুনুর রশীদ। পরিচালনা করেছেন স্বরাজ দেব।সম্প্রতি নারায়ণগঞ্জের পানামা নগরী ও পুরান ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে সালহা খানম নাদিয়ার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাদিয়া বলেন, ‘কবিগুরুর গল্পে কাজ করা যেকোনো শিল্পীর জন্য আনন্দের। সময় নিয়ে নাটকটির কাজ করতে হয়েছে। চেষ্টা করেছি সে যুগের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে।’
খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa