ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহে মেয়র টিটুর করোনা টিকাদান কার্যক্রম পরিদর্শন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৮ আগস্ট ২০২১   ৫০৯ বার পঠিত
ময়মনসিংহে মেয়র টিটুর করোনা টিকাদান কার্যক্রম পরিদর্শন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের করোনা ভাইরাস টিকাদান কার্যক্রম ৮ আগষ্ট রবিবার পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

পরিদর্শনকালে মেয়র বলেন-টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণকে আরোও উদ্যোগী হতে হবে। এমন কি প্রচার প্রচারণা বৃদ্ধি এবং প্রয়োজনে দুয়ারের দুয়ারে করোনা টিকার বার্তা পোঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

তিনি আরোও বলেন করোনা থেকে নাগরিকবৃন্দকে সুরক্ষিত করতে টিকার কোন বিকল্প নেই। যেকোন মূল্যে সর্বাধিক সংখ্যক নাগরিককে টিকার আওতায় আনতে হবে এবং উৎসাহ প্রদানের মাধ্যমে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে চলমান ওয়ার্ড পর্যায়ের করোনা টিকাদান কার্যক্রমকে সফল করতে হবে।

পরিদর্শনকালে মেয়রের সাথে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান,জনসংযোগ কর্মকর্তা মহাবুল হোসেন রাজীব, ডাঃ তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমাসহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa