ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ময়মনসিংহে বন্ধন পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৬ নভেম্বর ২০২১   ৩১৪ বার পঠিত
ময়মনসিংহে বন্ধন পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং

ময়মনসিংহের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বন্ধন পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। গত ৬ নভেম্বর শনিবার দুপুর ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে উক্ত কর্মসূচি উদ্বোধন করেন বন্ধন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ নুরুল আমিন কালাম।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেডিকেল অফিসার রেদাউর রহমান ও এডভোকেট শিব্বির আহমেদ লিটন।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন বন্ধন এর উপদেষ্টা ফয়জুর রহমান ও শহিদুর রহমান শহীদ এবং মাহাবুব বিন সাঈদ, সহ সভাপতি শফি কামাল ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মেহেদী পারভেজ রানা, দপ্তর ও প্রচার সম্পাদক নাসির হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ বসাক, সদস্য হাসি আক্তার, রাশেদ মাহমুদ শুভ, সদস্য আদনান ইসলাম, সদস্য সম্রাট, সদস্য জিয়ারুল ইসলাম সহ স্বেচ্ছাসেবকগণ।

ফ্রি মেডিকেল ক্যাম্পিং মধ্যে ছিলো রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয়, ওজন পরিমাপ সহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa