ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   ১৭২ বার পঠিত
মৌলভীবাজারে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। লেপ্রা বাংলাদেশ ও হীড বাংলাদেশ দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করে সিভিল সার্জন, মৌলভীবাজার।

দিবসটি উপলক্ষে রবিবার (২৬ জানুয়ারি) সকালে মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের ইপি আই ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মামুনুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মরাদে আলম, ডাঃ রবিউল সানি সদর প্রোগ্রাম অর্গানাইজার মো. আব্দুর রব জাকারিয়া, দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রতিনিধি সুস্মীতা দাশ, লেপ্রা বাংলাদেশ এর মৌলভীবাজার প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, হীড বাংলাদেশ এর পরেশ চন্দ্র দেবনাথ।

বক্তারা বলেন, কুষ্ঠ একটি প্রাচীনতম রোগ। এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়েই নিয়মিত চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব। তারা বলেন, এটা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa