ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মৌলভীবাজারের সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫   ১৭৮ বার পঠিত
মৌলভীবাজারের সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী আহাদ আলী (৪৫)কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। এঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। এসময় রক্তাক্ত অবস্থায় আহাদ আলীকে উদ্ধার করে স্থানীয়রা। পরে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানেই আহাদের মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক ঘাতক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তাদের তা স্পষ্ট নয়। সূত্র জানায়, ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। এ হত্যা কাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে আছে, হত্যাকারী ভারতীয় নাগরিক, মামলার প্রস্তুতি চলছে ।

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa