ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মোহনপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আটক ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
মোহনপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আটক ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহরণের ৪৮ ঘন্টা পর সোমবার রাজশাহী শহর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সহযোগি আশরাফুল ইসলাম বাবু (৪৪), মোক্তার হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

ওই স্কুলছাত্রীর মা বলেন, ‘প্রাইভেট থেকে আসা-যাওয়ার পথে আমার মেয়েকে উপজেলার নওনগর গ্রামের শামসুল প্রামানিকের বিবাহিত ছেলে ইমরান প্রামানিক (৪০), গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল ইসলাম ও মোক্তার হোসেনের সহযোগিতায় প্রায় উত্ত্যক্ত করত।
গত ৫ ফেব্রুয়ারী সকাল  ৯টার দিকে প্রাইভেট করে বাসায় ফেরার পথে ইমরান প্রামানিক ও তার লোকজন আশরাফুল ইসলাম বাবু ও মোক্তার হোসেন আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে রাজশাহী শহরে রেখে আমার মেয়েকে ধর্ষণ করে ইমরান প্রমানিক । এ ঘটনায় সোমবার রাতে মোহনপুর থানায় ইমরানসহ তিনজনকে আসামি করে বিরুদ্ধে আমি মামলা করেছি।’

মামলার পর রাজশাহী শহরে অভিযান চালিয়ে থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। রাতে উপজেলার বাকশিমইল গ্রাম থেকে মামলার এজহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম বাবু ও মোক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজশাহী জেলার মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa