ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মোহনগঞ্জের রামজীবনপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান সোহেল খান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   ৩৯০ বার পঠিত
মোহনগঞ্জের রামজীবনপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান সোহেল খান

নেত্রকোনার মোহনগঞ্জে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। বাল্য বিয়ের আয়োজনের খবরে স্থানীয় প্রশাসনকে নিয়ে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অবশেষে বন্ধ করা হয় বিষয়টি।

উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে শনিবার বর আসবে তাই শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিলো এ বিয়ের আয়োজন। শনিবার সকালে রামজীবনপুর গ্রামের রুপচান মিয়া তার অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে দেয়ার সকল আয়োজন করেন। শুক্রবার রাত থেকেই চলছিল গেট নির্মাণসহ খাবার-দাবারের নানা আয়োজন। কিন্তু কোন না কোন ভাবে এ খবর পৌঁছে যায় প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয়, স্থানীয় স্বাবলম্বী অফিসসহ কর্মকর্তাদের কাছে। এরপর থেকে বাল্য বিয়ে ঠেকাতে তৎপর হয়ে ওঠেন সকলে।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম খান সোহেল এলাকায় খোঁজ খবর নেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে অবশেষে এ বিষয়ে বন্ধ করেন।
ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম খান সোহেল জানান, খবর পেয়ে স্থানীয় মেম্বারকে পাঠাই খোঁজ খবর নিতে। পরে ফোনে কথা বলে রুপচান মিয়াকে বিভিন্নভাবে ডর-ভয় দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে রাতেই বিয়ের সমস্থ আয়োজন বন্ধ করি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, বাল্যবিয়ে বন্ধে মহিলা বিষয়ক কর্মকর্তাসহ আমরা তৎপর ছিলাম। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকেও এ খবর জানানো হয়।

পাশাপাশি গ্রাম পুলিশকেও বলা ছিলো এ বিষয়ে তারা সকালে গিয়েছিলেন। অবশেষে বিষয়টি বন্ধ করা গেল। প্রতিটি এলাকায় যদি জনপ্রতিনিধিরা সচেতন হন তাহলে বাল্য বিয়ে একদিন শূন্যের কোঠায় চলে আসবে। কেউ আর এ কাজ করবে না। এর জন্য সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa