ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মামার ধর্ষণে ভাগ্নি অন্তঃসত্ত্বা, লম্পট আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
মামার ধর্ষণে ভাগ্নি অন্তঃসত্ত্বা, লম্পট আটক

ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে লম্পট মামার ধর্ষণের শিকার হয়ে ভাগ্নি ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আজ সোমবার সকালে ধর্ষক আমির হোসেন আমু (৪২) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ের ওই গ্রামের মো. ইজ্জত আলী ছেলে আমির হোসেন আমু তার আপন ফুপাতো বোনের মেয়েকে কৌশলে জোর করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলতে হত্যার হুমকি দেয়া হয় ধর্ষিতাকে। গত দুইদিন ধরে বিষয়টি এলাকায় জানাজানি হলে দফারফার চেষ্টা করে ধর্ষক ও পরিবারের লোকজন। কিন্তু ধর্ষিতার মা ধর্ষক ভাইয়ের কঠোর শাস্তির দাবি নিয়ে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ দাখিল করেন। আজ সকালেই ওই কেন্দ্রের ইনচার্জ তাকে আটক করে।

ধর্ষিতার মা জানান, একজন ধর্ষণকারী কারও আপনজন হতে পারে না। তার পরিচয় সে ধর্ষক। তাই আমার সহজ সরল মেয়ের ধর্ষণকারীর কঠোর বিচার চাই আমি।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ রাসেল জানান, ধর্ষণের অভিযাগ পাওয়ার পরই অভিযুক্তকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa