ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

 মাত্র ৯৪ দিনে কুরআনের হাফেজ জাকারিয়া

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ৮৬২ বার পঠিত
 মাত্র ৯৪ দিনে কুরআনের হাফেজ জাকারিয়া

মোহাম্মদ জাকারিয়া বাবু এগারো বছর বয়সে পবিত্র কুরআন এর হাফেজ হলেন। মাত্র ৯৪ কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন। সোমবার(১৪ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল কুরআনের ৩০ পারার হাফেজ হলেন। হাফেজ জাকারিয়া ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মুহাব্বত আলীর পুত্র। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে অবস্থিত “কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া (মাদরাসা)” থেকে হাফেজ মোহাম্মদ জাকারিয়া বাবু এই কোর্স সম্পন্ন করেন। তার হেফজ এর ওস্তাদ হাফেজ মাওলানা হাসান আলী জানান, হাফেজ জাকারিয়া বাবু আমাদের প্রতিষ্ঠানে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম পাঠ গ্রহণ করেন। সেই থেকে, সাপ্তাহিক, মাসিক ও ছুটির দিন ব্যতীত মাত্র ৯৪ দিনে তিনি কুরআনের হাফেজ হলেন।

কাজিপুর আর জামিয়াতুল মাদানিয়া(মাদরাসার)র মুহতামিম মুফতি আবু নাঈম ফয়জুল্লাহ জানান, জাকারিয়া একজন বিস্ময় বালক। সে মাত্র ১১ বছর বয়সে এবং ৯৪ দিনে হাফেজ হয়েছে। এ কারণে আজ আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কুরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি দিলাম। আশা করি সে অনেকদৃর এগিয়ে যাবে।

হেফজ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ, হল সুপার মুফতি আবু হোরায়রা, হাফেজ জাকারিয়ার ভাই মোহাম্মদ এমদাদ হোসেন প্রমূখ। পরে এক বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa