ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতে পাচার ৫ বাংলাদেশি কিশোরকে দেড় বছর পর হস্তান্তর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৭৮ বার পঠিত
ভারতে পাচার ৫ বাংলাদেশি কিশোরকে দেড় বছর পর হস্তান্তর

ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি কিশোরকে দেড় বছর পর বুধবার বেনাপোল দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

তারা হলো-নড়াইলের সিংগের ডাংগা গ্রামের কাদের খানের ছেলে মো. সামির খান (১৫), খুলনা জেলার তেরখাদা উপজেলার করোরিয়া গ্রামের দেবাশীষ গাইনের ছেলে শান্তুনু গাইন (১৫), বাগেরহাট সদরের মো. হেমায়েত তালুকদারের ছেলে মো. শফিকুল ইসলাম তালুকদার (১৬), বাগেরহাট সদরের রহমান খানের ছেলে মো. সাব্বির হোসেন (১৪) ও বাগেরহাট পূর্ব খন্তা কাটা গ্রামের জামাল তালুকদারের ছেলে মো. জাহিদ হাসান তালুকদার (১৮)।

আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শহিদ জানান, ২০১৮ সালের সেপ্টেম্বরে এই কিশোরদের ভারতে পাচার করা হয়। পরে কোলকাতা রেলস্টেশন থেকে পুলিশ তাদেরকে আটক করে বারাসাত কিশোলয় হোমে রাখার ব্যবস্থা করে। এর পর দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে দেশে ফেরত আনা হয়।

পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa