ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৬ জুলাই ২০২১   ৪০৭ বার পঠিত
ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল নগ‌রের রুপাতলী‌তে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার পৌনে ৪ ঘণ্টা পর দক্ষিণাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন।

তিনি জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেছে। তাই বেলা সোয়া ২টার পর থেকে রুপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

সম্প্রতি ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাই‌ক্রোবাস শ্রমিক ইউ‌নিয়‌নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। যার একটির সভাপতি সাবেক শ্রমিক নেতা সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক স‌হিদুল ইসলাম টিটু। অপর কমিটির সভাপতি বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প‌রিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মদ শাহা‌রিয়ার বাবু।

সাধারণ শ্রমিকরা জানি‌য়ে‌ছেন, এ কমিটি দুটি গঠনের পর থেকেই শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময়ে ছোটখাটো মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১০ টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নীচতলায় কাউন্টা‌রের সাম‌নে দুই গ্রুপ শ্রমিক‌দের সঙ্গে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এরপর গোটা বাস টা‌র্মিনাল এলাকায় উ‌ত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌রে এবং বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়।

তবে পরিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহা‌রিয়ার বাবু নেতৃত্বাধীন কমিটির নেতারা জানিয়েছেন তাদের শ্রমিকদের ওপর সুলতান মাহমুদের লোকজন হামলা চালিয়েছে। আর সুলতান মাহমুদ এ অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আহম্মদ শা‌হরিয়ার বাবু জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলার পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। পুলিশ প্রশাসন শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

আর দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa