ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ

"বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ ও মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য বিশেষ দোয়ার অনুষ্ঠিত”

প্রেসবিজ্ঞপ্তি
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   ৩২২ বার পঠিত
বৃটেনের কার্ডিফে মহান স্বাধীনতা দিবসের আলোচনা, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদ

“বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্দোগে লকেল কমিউনিটির নানা শ্রেণি পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে ওয়েলফেয়ার সেন্টারে গত ৮ই এপ্রিল, মঙ্গলবার বেলা ২ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা, ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী, এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের হেফাজত এর জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল মসজিদের সাবেক সহকারী ঈমাম কারি শাহ মোহাম্মদ তসলিম আলী ও দোয়া পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ্ র সভাপতিত্বে এবং অনারারি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্ৰেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির,কার্ডিফ শাহজালাল মসজিদের সাবেক ট্রাষ্টি প্রবীণ মুরব্বি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আকবর, হাফিজ খায়রুল আলম, ডিরেক্টর নজীর উদ্দীন, ডিরেক্টর মাহমুদ হোসেইন, আজমল আলী, ইসলাম উদ্দিন ও রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ সমগ্র বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে, বিশ্ব হোক শান্তিময়; আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত ও মজলুম ফিলিস্তিনী মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব-বিবেক জাগ্রত হোক।

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা সকল মানবতা ও নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী জিহাদ অনিবার্য হয়ে উঠেছে।” কথিত মানবাধিকারের ধ্বাপ্পাবাজ আমেরিকা আজ ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মার্কিন শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ সমর্থনে মধ্যপ্রাচ্যের ‘ক্যান্সারখ্যাত’ রাষ্ট্র ইসরাইল বছরের পর বছর ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখল ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।

 

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায়, কারণ নিহতরা মুসলমান। মুসলমানদের মানবাধিকারের কোনো মূল্য নেই পশ্চিমা বিশ্বের এমন অবস্থান তাদের জন্য আত্মঘাতী হয়ে উঠবে।

 

বাংলাদেশমিডিয়া/প্রেবি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa