ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিয়ের দাবিতে ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশানে স্কুলশিক্ষিকা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৩৬৫ বার পঠিত
বিয়ের দাবিতে ১১ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশানে স্কুলশিক্ষিকা

ঢাকার ধামরাই উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অনশন করছেন এক স্কুলশিক্ষিকা। বিয়ের দাবিতে সোমবার সকালেও উপজেলার নান্নার ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকায় প্রেমিকের বাড়িতে তাকে অনশন করতে দেখা যায়। তবে তাকে বাড়ি থেকে সরাতে ব্যর্থ হয়ে বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। একাই ওই বাড়িতে দিন কাটাচ্ছেন ওই স্কুলশিক্ষিকা।

বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করার কথা জানান ওই স্কুলশিক্ষিকা। বর্তমানে বাড়িটি পাহারা দিচ্ছেন ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ। ঘটনাটি এলাকায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।

এর আগে গত ২৭ নভেম্বর থেকে ওই স্কুলশিক্ষিকা বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন। এলাকাবাসী সূত্র জানায়, ধামরাই উপজেলার কুল্লা এলাকার কিন্ডারগার্টেন স্কুলের এক শিক্ষিকা গত ২৭ নভেম্বর সকাল ১০টার দিকে নান্নার ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার প্রেমিক মো. আমিনুর রহমানের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। বাড়ির লোকজন অনশনরত ওই স্কুলশিক্ষিকাকে নির্যাতন করে। এর পরও ওই শিক্ষিকা বাড়ি থেকে বের না হলে বাড়ির লোকজনই তাকে একা ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

সোমবারও প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করলে প্রেমিকসহ বাড়ির লোকজন ফিরেনি। একাই ওই বাড়িতে দিন কাটাচ্ছেন স্কুলশিক্ষিকা। অনশনরত ওই স্কুলশিক্ষিকা জানান, বিয়ে করার আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে মো. আমিনুর। বিয়ে করার জন্য চাপ দিলে সে নানাভাবে টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। তাই আমি নিরুপায় হয়ে এ বাড়িতে এলে বাড়ির লোকজন আমাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে। বাড়ি থেকে আমাকে তাড়াতে ব্যর্থ হয়ে তারা বাড়িঘর ফেলে রেখে পালিয়ে গেছে।

তিনি বলেন, এখন আমি একাই এ বাড়িতে রয়েছি। চকিদার আমাকে পাহারা দিচ্ছেন। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি প্রয়োজনে আমরণ অনশন করব। তবু বাড়ি ছাড়ব না।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa