ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী টুটুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   ১৩৫ বার পঠিত
বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী টুটুলের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান টুটুল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবিএম মোশারফ হোসেন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল দাস, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক মোল্লা আব্দুর রব, নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইসলাম, ফকির হাসান আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবো।

সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো।”তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একযোগে কাজ করতে চান তিনি।উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির রেড সোসাইটি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ০৭টি পদে ২৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa