ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫   ১১৬ বার পঠিত
বাগেরহাটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামে নিজ বসতঘর থেকে রুম্পা রানী দে (২৪) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রুম্পা রানী দে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম মন্টু লাল দে। দুই বোনের মধ্যে রুম্পা ছিলেন বড়।স্থানীয়রা জানান, দুপুরে পাশের বাড়িতে গিয়ে খাবার খেয়ে নিজ ঘরে ফিরে রুম্পা ঘুমাতে যায়। পরবর্তীতে সন্ধ্যায় তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে পানির পট দিয়ে আটকানো অবস্থায় পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তিনি দেখেন—রুম্পা ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।লাশ উদ্ধারের সময় নিহতের পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের ধারণা, প্রেমঘটিত কারণে রুম্পা আত্মহত্যা করে থাকতে পারে।

খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন,“ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa