ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগেরহাটের ৪ সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   ২১৫ বার পঠিত
বাগেরহাটের ৪ সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মোট ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী তিনটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লারহাট -ফকিরহাট) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন— জামায়াতে ইসলামীর মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবর রহমান শামীম এবং এবি পার্টির মো. আমিনুল ইসলাম। এছাড়া বিএনপির কপিল মণ্ডল, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিম, এস এম মুজিবর রহমান, মাসুদ রানা ও এস এম মুশফিকুর রহমান মনোনয়ন জমা দেন। অন্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের আব্দুস সবুর শেখ এবং খেলাফত মজলিসের মামুনুল হক।

বাগেরহাট-২(বাগেরহাট সদর – কচুয়া) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর শেখ মনজুরুল হক রাহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান এবং খেলাফত মজলিসের বালী নাছের ইকবাল। পাশাপাশি বিএনপির শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দিন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোহাম্মদ হাসান ইমামও মনোনয়ন দিয়েছেন।

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান, জাসদ-রবের হাবিবুর রহমান মাস্টার এবং এনসিপির মো. রহমাতুল্লাহ। এছাড়া বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন মনোনয়নপত্র জমা দেন।

বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ -শরণখোলা) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মো. আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক এবং বিএনপির সোমনাথ দে। এছাড়া বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মনোনয়নপত্র জমা কার্যক্রম শেষ হয়েছে। আগামীতে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মনোনয়নপত্র জমা শেষে বিভিন্ন দলের প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ ও ভোটারদের সমর্থন প্রত্যাশা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa